ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ভারত থেকে আসছে ২৪৬৯০ টন চাল

ভারত থেকে আমদানি করা ২৪ হাজার ৬৯০ টন চাল দেশে আসবে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর ভারত থেকে আসা চালের প্রথম চালান হতে যাচ্ছে এটি। বুধবার (২৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম।


ইমদাদ ইসলাম জানান, চালের এই চালান নিয়ে এমভি তানাইস ড্রিম জাহাজটি বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। ১১ নভেম্বর ৩৮১ নম্বর চুক্তির আওতায় ভারত থেকে আমদানি সেদ্ধ চালের এটিই প্রথম চালান।ইমদাদা হোসেন আরও জানান, জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত চাল খালাসের কাজ শুরু হবে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑